
চট্টল সময় ডেক্স ঃ
রাউজান নোয়াপাড়ার আমিরাত প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের যাতয়াতের সুবিধার্থে ছয়টি বাস উপহার দিয়েছেন। তিনি এসব বাস প্রদান করেন নিজের নামে প্রতিষ্ঠিত মানবিক প্রতিষ্ঠান জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে। ১ সেপ্টেম্বর চুয়েট এর ২৪তম প্রতিষ্ঠা দিবসে চুয়েট কর্তৃপক্ষের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাসের দাতা আলহাজ্ব জসিম উদ্দিনের হাত থেকে ছয় গাড়ির চাবি গ্রহন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) আবু সাদাত মুহাম্মদ সায়েম। বাস হস্তান্তরের এই আয়োজনটি করা হয়েছিল চুয়েট বাস্কেটবল মাঠে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় পরিষদ ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলম ও বাসের দাতা জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোক্তার আহমেদ, যোবায়ের উদ্দিন তানসি. চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার প্রমুখ।



