
চট্টল সময় ডেক্স ঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে অর্থনৈতিক ও ভৌগোলিক এবং জনসাধারণের গুরুত্ব বিবেচনায় পৌরসভায় রূপান্তরের দাবি দীর্ঘদিনের। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে নোয়াপাড়া পৌরসভা বাস্তবায়ন কমিটি। এই কমিটি পৌরসভা গঠন কল্পে জনমত জরিপ, প্রশাসনিক যোগাযোগসহ নানা কর্মসূচী পালন করে পৌরসভা বাস্তবায়নে ভূমিকা পালন করবে৷
কমিটিতে প্রধান পৃষ্টপোষক করা হয়েছে রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে। তাঁর দিক নির্দেশনা ও পরামর্শে নিম্মোক্ত পৌরসভা বাস্তবায়ন কমিটি কাজ করবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান কমান্ডার মোহাম্মদ শফিকে। এই কমিটিতে রাখা হয়েছে স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবকদের ।
যাঁরা পৌরসভা বাস্তবায়নে এক হয়ে কাজ করবেন।
কমিটিতে যাঁদের রাখা হয়েছে তাঁরা হলেন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম এম হোসাইন, শেভরণ ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডাঃ বিশ্বনাথ দাশ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালামত আলী, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাবেক ইউপি সদস্য নুরুল আবছার, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শামশুল হক বাবু, সমাজসেবক ফরিদুল ইসলাম আনসারী, নোয়াপাড়া ডিগ্রি কলেজের সভাপতি খোরশেদ আলম, চিকিৎসক ডাঃ হারুনুর রশিদ, চিকিৎসক ডাঃ আবুল কাশেম, চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, নোয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইসকান্দর আলম, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম, প্রবাসী নেতা মোমিনুল হক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার পাশা, খায়েজ শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোঃ নাজিম উদ্দীন, চিকিৎসক ডাঃ কামরুল হাসান, সমাজসেবক আবুল কাশেম রানা, সমাজসেবক দিদারুল আলম, ব্যবসায়ী ফারুক আজম, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিরাজ মিয়া, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এয়ার মোহাম্মদ, হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ মোহাম্মদ জসিম উদ্দীন, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি জাহেদুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ হোসেন বাবর, সমাজসেবক সাইফুল আজম ছোটন, ব্যবসায়ী ও সমাজসেবক আকতার মালেক, ফজুলুল হক ভেন্টার, প্রবাসী কমিউনিটি নেতা (বদুমুন্সি পাড়া) আলহাজ্ব মোরশেদ আলম, ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ লোকমান, সমাজসেবক মোঃ সাহাবুউদ্দীন, সমাজসেবক আলহাজ্ব মোঃ সবুর, সমাজসেবক নয়ন দাশ, সমাজসেবক মোরশেদ আলম, সাংবাদিক মীর আসলাম, সাংবাদিক এস.এম ইউসুফ উদ্দিন, নোয়াপাড়া ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য আবদুল মোমেন, নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির সভাপতি রাজু দাশ, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মহি উদ্দীন মুকুট, সমাজসেবক আবদুল্লাহ চৌধুরী টুকু, নোয়াপাড়ার ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সেকান্দর, নোয়াপাড়ার ব্যবসায়ী বিকাশ মহাজন, ব্যবসায়ী আজিজুল হক।




