জাতীয় নিকাহ রেজিস্ট্রার ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত

চট্টল সময় ডেক্স ঃ

নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে মুসলিম নিকাহ রেজিষ্ট্রারগণের (কাজী) কয়েকটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করেছে। সমাবেশে যোগ দেয় নিকাহ রেজিষ্ট্রার সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের নেতৃবৃন্দ। জাতীয় নিকাহ রেজিষ্ট্রার ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যজোটের নেতৃবৃন্দ সমাবেশে বলেন, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য অধিকার সুরক্ষায় জাতীয় ভাবে ঢাকায় বৃহত্তর সমাবেশ করা হবে। একটি আন্দোলনের মাধ্যমে নিকাহ স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে হবে। গত শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন জোটের যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সভাপতি সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ।

 

মাওলানা কাজী মহিউদ্দীন সাদেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের আহ্বায়ক, বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক কাজী এ.এস.এম কাদের কিবরীয়া, প্রধান আলোচক ছিলেন জোটের মুখপাত্র ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর আহমদ। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি ও জোটের সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন, বক্তব্য রাখেন কাজী আবুল বশর প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত