বর্ণাঢ্য আয়োজনে রাউজানে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চট্টল সময় ডেক্স ঃ

রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা সদরের মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের দিনের কর্মসূচি উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীদে উদেশ্যে বলেন শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস অন্তরে ধারণ করে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হালিম,সাবেক চেয়ারম্যান কমান্ডার শফি, আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমদ,সৈয়দ মঞ্জুরুল হক, হাবিবুল্লাহ মাস্টার, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, হাসান মোহাম্মদ জসিম উদ্দিন, এস এম শফি, ইউছুপ তালুকদার, শাহাদাত মীর্জা, শাহজাহান সাকিল, ছোটন আজম, সাবের সুলতান কাজল, মোহাম্মদ আবদুল মন্নান মনি, মোহাম্মদ আলী সুমন, নুরুল আবসার, আজিজুল হক, কাজী সরোয়ার খান মনজুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ