রাউজানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চেষ্টাকারীদের বিরুদ্ধে গিয়াস কাদের এমপির কঠোর হুঁসিয়ারী

চট্টল সময় ডেক্স ঃ

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যদি কেউ রাউজানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে, তাদের শিঁকর উপড়ে ফেলা হবে। এই হুঁসিযারী দিয়ে রাউজানের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন সনাতন ধর্মীবলম্বিদের আসন্ন দুর্গপূজাকে উৎসবমূখর ও শান্তিপূর্ণ ভাবে শেষ করতে প্রশাসনকে সবরকম প্রস্তুতি নিতে হবে। প্রশাসনের সহযোগিতায় থাকবে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বলেন যারা পূজাকে সামনে রেখে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাউজান উপজেলা মাসিক আইন শৃংঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজানের এমপি এই হুঁসিয়ারী উচ্চারণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্য বলেন, এই দেশের সকল সম্প্রদায়ের মানুষ সমান মর্যদা ভিত্তিতে বসবাস করছেন। এখানে সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘুবলতে কিছু নেই। সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরসহ সরকারের বিভাগের উপজেলা কর্মকর্তাগণ। সভায় বিএনপি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত