
রাউজানের হলদিয়ায় মিলাদুনবী (সা:) উদযাপন
চট্টল সময় ডেক্স ঃ
আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে রাউজানের হলদিয়া-ডাবুয়া মিলাদুনবী (সা:) কমিটির তত্ত্বাবধানে ২৬ তম জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ আগস্ট ) সকালে এলাকার সুন্নিজনতার অংশগ্রহনে বিশাল জৌলুস র্যালী করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এরপর হযরত ইয়াছিন শাহ কলেজ মাঠে আয়োজিত মাহফিলে সকলে সমবেত হয়।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন আলহাজ্জ আল্লামা সৈয়্যদ জামাল আশরাফ,প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড.নূ ক ম আকবর হোসেন। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলের
সঞ্চালনায় ছিলেন মাওলানা এম বেলাল উদ্দিন ও মাওলানা মাসুমুর রশিদ কাদেরী।
বক্তব্য রাখেন মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি।
প্রিন্সিপাল আবু তৈয়্যব হামিদী,অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মননান,প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মোঃ কামাল মিয়া, গাউছিয়া হক কমিটির মোঃ মহিউদ্দিন জীবন,মাওলানা আবদুল মতিন,মাওলানা মুনসুর উদ্দিন নেজামি, আল্লামা কাজী সাইদুল আলম খাকী, আল্লামা ইদ্রিছ আনসারি, মাওলানা শামসুল আলম নঈমি,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,মাওলানা আবুল বশর মাইজভান্ডারী,শাহাবু সওদাগর,মোঃ জামাল কোম্পানী,মাওলানা আহমদ হোসেন রেজভী,মাওলানা নাসির কাদেরী,মাওলানা দিদার নূরী প্রমুখ।



