
চট্টল সময় ডেক্স ঃ
রাউজান পৌরসভায় নাগরিকদের জন্য যুগোপোগি আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ১৭ আগস্ট প্ল্যানের এক খসড়া কর্মপরিকল্পনা নিয়ে অংশিজনদের নিয়ে করা হয়েছে কর্মশালা। পৌরসভা মিলানায়নে আয়োজিত এই কর্মশালায় বাস্তবায়নযোগ্য মাস্টার প্ল্যানে নানা কর্মপরিকল্পনার বিষয়ে উপস্থাপন করা হয় একটি স্থির চিত্র উপস্থাপন করার মাধ্যমে।
জানানো হয় খসড়া পরিকল্পনাটি জনমত যাইয়ের পর চুরান্ত করা হবে। এটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। অনুমোদিত হলে ২০৪৭ সালের মধ্যে চার দফায় এটি বাস্তবায়ন করা হবে । কর্মশালায় কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্পের দুই কর্মকর্তা শাহাজান হোসেন ও মোহাম্মদ খালেদ হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য পৌরসভার প্রকৌশলী শাহীন শাহ হোসাইন, জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, হাবিব উল্লাহ মাস্টার, শিক্ষা কর্মকর্তা নুরু নবী, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, যুবদল নেতা শহীদুল আলম, মাওলানা আবদুল মতিন প্রমুখ। জানা যায়, এই সময়ের মধ্যের দেশের ৩২টি পৌরসভার মহাপরিকল্পনা জমা হবে মন্ত্রণালয়ে।





