রাউজানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন

চট্টল সময় ডেক্স ঃ
রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ আগস্ট রাউজানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর পক্ষ হতে উপজেলা পরিষদ পুকুরে ১৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালী এবং র‍্যালী পরবর্তী আলোচনা সভা ও রাউজান উপজেলাধীন সফল মৎস্যচাষী, পোনা উৎপাদনকারী এবং ডিম সংগ্রহকারীর মাঝে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে পুরষ্কারপ্রাপ্তরা হলেন, হালদা নদীর ডিম সংগ্রহকারী মোঃ হাশেম, পোনা উৎপাদনকারী মোঃ জামাল হোসেন ও কার্পজাতীয় মাছ উৎপাদনে মোঃ হাসান তারেক। এছাড়াও এদিন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে ০৬ টি ইউনিয়নের ০৬ জন মৎস্যচাষীর মধ্যে গৃহস্থালী পুকুরে প্রদর্শণী স্থাপনের জন্য উপকরণ (মাছের পোনা, মৎস্য খাদ্য, চুন, সার ও বীজ ইত্যাদি) বিতরণ করা হয় এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ০৮ টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অং ছিং মারমা অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জয়তা বসু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজ আহমেদ সরকার প্রমুখ। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে মৎস্য সম্পদের গুরুত্ব, চ্যালেঞ্জ ও ভবিষ্যতে এই সেক্টরের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত