নোয়াজিশপুরের শিশু সাখাওয়াত নিখোঁজ ৫ দিন : ঘুম নেই পরিবারে

চট্টল সময় ডেক্স ঃ রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের এক শিশু শিক্ষার্থী গত বৃস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। সাখাওয়াত হোসেন (১১) নামের এই শিশুটি স্থানীয় রহমত আলী সিকদার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাছির আহমদ বাড়ির মোক্তার হোসেনের ছেলে। এই ঘটনায় নিখোঁজ শিশুর পরিবার রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে।
সাখাওয়াতের মা জেসমিন আকতার বলেছেন ‘বৃহস্পতিবার দুপুরে ভাত খেয়ে তার ছেলে খেলতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিল। সন্ধ্যায় ঘরে ফিরে না আসায় পরিবারের সকলেই তাকে খোঁজাখুঁজিতে নামে। ছেলের সন্ধান পেতে উদ্বিগ্ন পরিবারটি এখন ছেলের খোঁজে এখানে সেখানে দিকবিদিক ছুটাছুটি করছে। জানা যায় ছেলেটির গায়ের রং শ্যামলা, পরনে ছিল হাফ হাতা টি-শার্ট, হাফ প্যান্ট।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,বিষয়টি জানার পর পুলিশ ছেলেটি সন্ধানে কাজ করছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত