নোয়াজিশপুর আগুয়ান ক্লাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

চট্টল সময় ডেক্স :

রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফতেনগর আগুয়ান ক্লাবের উদ্যোগে এবং রাউজান ক্লাবের সহযোগিতায় চক্ষু সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির সাথে করা হয় বিনামূল্যে খৎনা, ব্লাড গ্রুপিং নির্ণয় কাজ। গত শুক্রবার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচিতে অংশগ্রহন করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

 

আগুয়ান ক্লাবের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে ও এবং আবু জাফরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কিউসি লিঃ এর ইকবাল হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান ক্লাবের সভাপতি ডা. ওমর ফারুক, প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দি, কামরুল আলম রুমি, সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজ, মঈনুদ্দিন কাদের লাভলু, ব্যাংকার কাজী মঈনুদ্দিন, সমাজ সেবক সেলিমউদ্দিন প্রমুখ। কর্মসূচিতে প্রায় সহস্রাধিক মানুষ সেবা গ্রহন করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ