উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বনবিভাগের গাছের চারা বিতরণ

চট্টল সময় ডেক্স ঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের রাউজানে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছ।
শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন রাউজান ইছামতী রেঞ্জের উদ্যোগে এই কর্মসূচিতে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম। রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 

তিনি বেলন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা ও প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠােন বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, ইছামতী রেঞ্জের রেঞ্জ অফিসার তৌহিদুর রহমান।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা রাউজান পৌরসভার বাইপাস সড়কের পাশে ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত