আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে কর্মশালা অনুষ্ঠিত

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে ৭ দিন ব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন কর্মশালা ২ জুন মঙ্গলবার শেষ হয়েছে। এই কর্মশালার আয়োজন বিহার পরিচালনা পরিষদ, বিহারের উপাসক-উপাসিকাগণ।
এই অনুষ্ঠান আয়োজন করা হয় আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন হাটহাজারী উপজেলার গুমানমর্দন আরিয়া চতুরার্যসত্য আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত আরিয়া ওয়েংসা থেরো। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাথেরো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নন্দনকানন বিদর্শন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রূপেন বড়ুয়া বাবলা। অসীম কুমার বড়ুয়া মুকুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, শরণপাল ভিক্ষু, প্রকাশ চন্দ্র বড়ুয়া, বোধিপাল বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র লাল বড়ুয়া, অসীম বড়ুয়া, অসীম বিকাশ বড়ুয়া, বাদল বড়ুয়া, পরেশ বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, শোভা বড়ুয়া প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত