শিক্ষকের পর হামলাকারী শিক্ষার্থীকে শাস্তি দিল প্রতিবেশিরা

চট্টল সময় ঃ

রাউজান সরকারী আর আর এ সি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলাকারী ওই বিদ্যালয়ের উৎশৃ্ঙ্খংল শিক্ষার্থী মোহাম্মদ ইউছুপ সামাজিক ভাবে শাস্তি দিয়েছে পাড়া প্রতিবেশিরা। গতকাল পাড়ার লোকজন আরবনগর এলাকায় শালিশী বৈঠকে ইব্রাহিম ও তার মাকে বৈঠকে উপস্থিত করে শিক্ষকের উপর হামলার অপরাধে ওই শিক্ষার্থীকে লাঠিপেটা করে। জীবনে এই ধরণের আচরণ কারো সাথে করবে না বলে মুচলেখা নেয়। কানধরে উঠবস করায়। এই শাস্তির বিষয়টি বৈঠক থেকে শালিশকারণগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আহত শিক্ষককে জানিয়ে সমাজের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর সোমবার বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ইউছুপ ক্লাস পরীক্ষায়-বিলম্বে উপস্থিতি ও লম্বা চুল রাখার কারণ জানতে চেয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুচরিত চৌধুরী। শিক্ষকের এমন প্রশ্নে তর্কে জড়িয়ে উৎশৃংঙ্খল এই শিক্ষার্থী তার হাতে থাকা কলম দিয়ে প্রশ্নকারী শিক্ষকের মুখের ডান পাশে কলম দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়। পরে অন্যান্য শিক্ষকরা এসে সুচরিত চৌধুরীকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। শিক্ষক,শিক্ষার্থীরা তাকে আটকিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যায়। ঘটনা জানিয়ে খবর দেয়া হয় তার অভিভাবকে। পরে তার মা এসে ছেলেকে নিয়ে যায়। জানা যায় এই উৎশৃংঙ্খল শিক্ষার্থীর বাড়ি উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরবনগর গ্রামে। সে ওই গ্রামের মৃত মোহাম্মদ শফির ছেলে।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই ঘটনায় পাড়া প্রতিবেশিগণ ঘটনায় জড়িত শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বলে জেনেছি। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে তাকে বিদ্যালয় থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত