
চট্টল সময় ডেক্স ঃ
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহনে চোরাগোপ্তা অগ্নি সংযোগকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে রাউজান উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বাদে জুমা এই কর্মসূচির আয়োজন করা হয় পৌরসদরের মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের সামনে। সমাবেশ শেষে বিশাল মিছিল নিয়ে এলাকার গুরুত্ব সড়কপথ প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা চেয়ারম্যান নুরুল হুদা। জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম.এ হালিম, আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, সৈয়দ মঞ্জুরুল হক, হাবিবুল্লাহ মাস্টার, ফয়জুল ইসলাম চৌধুরী টিপুচেয়ারম্যান, আবদুল্লাহ আল মামুন, শাহজাহান শাকিল, ছোটন আজম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন,কাজী সরোয়ান খান মঞ্জু,এডভোকেট মোহাম্মদ হাসেম, মোহাম্মদ মুবিন প্রমুখ।

