রাউজান পৌরসভা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল আনোয়ার চৌধুরীর মৃত্যুতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি শোক

চট্টল সময় ডেক্স ঃ

 

রাউজান পৌরসভা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল আনোয়ার চৌধুরী-র আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি। তিনি শোকবার্তায় বলেন তৌহিদ ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ ও জাতীয়তাবাদী আদর্শে সক্রিয় কর্মী। উল্লেখ্য তৌহিদ গতকাল হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে অকালে মৃত্যুকোলে ঢলে পড়েন। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবার- প্রতি গভীর সমবেদনা জানান। এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এম এ হালিম সম্মানিত সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মদ মেম্বার, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল রাউজান উপজেলা যুবদল সভাপতি শাহাজান শাকিল সাধারণ সম্পাদক ছোটন আজম, উওর জেলা ছাত্রদলের সহসভাপতি নিজামুদ্দিন পৌরসভার যুবদলের সভাপতি মোঃ আরিফ সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত