পবিত্র ঈদে মিলাদুনবী(সাঃ) উদযাপনে রাউজানের সুন্নি জনতার ব্যাপক প্রস্তুতি

চট্টল সময় ডেক্স ঃ

মানবতার মুক্তির দূত,দোজাহানের বাদশা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এঁর দুনিয়াতে আগমণ দিবসটিকে স্মরণীয় বরণীয় করে রাখতে রাউজানের নবী প্রেমিকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মর্যাদাবান পবিত্র রবিউল আউয়াল মাসে আশেকে রসুল (সাঃ) সুন্নী জনতা,পীর মাশায়েকগণের অনুসারীগণ ইতিমধ্যে পবিত্র ঈদে মিলাদুনবী(সাঃ) উদযাপনের প্রস্তুতি হিসাবে পাড়া মহল্লায় নানা কর্মসূচি হাতে নিয়েছে।

 

১২ই রবিউল আউয়ালকে সামনে রেখে বিভিন্ন এলাকায় বড় বড় জৌলুস আয়োজনের প্রস্তুতিতে এলাকায় এলাকায় কমিটি করা হচ্ছে। বিভিন্ন দরবারের পীরের অনুসারী তরিকত পন্থী বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে পবিত্র এই দিনের কর্মসূচি নির্ধারণ করছেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্নস্থানে ঈদে মিলাদুনবী(সাঃ) কে স্বাগত জানিয়ে তোরণ,পোস্টার,ফেস্টুন লাগিয়েছে বিভিন্ন সংগঠন থেকে।

 

সড়ক পাশে সারি সারি পতাকা উড়িয়ে জানান দিচ্ছে ব্যাপক পরিসরে পবিত্র ঈদে মিলাদুনবী(সাঃ) আয়োজনের বার্তা।
দেখা গেছে রাউজান- রাঙ্গামাটি মহাসড়ক ও কাপ্তাই সড়কের দু’পাশ ও আইল্যান্ডে শোভা পাচ্ছে তরিকত পন্থী সংগঠন সমূহের মনোগ্রাম খচ্ছিত পতেকা। সবখানে দেখা গেছে মুনিরীয়া তবলিগ কমিটি ও গাউসিয়া কমিটির পতেকা উঁড়তে। আয়োজকগণ বলেছেন মহিমান্বিত এই দিনটিকে তারা জৌলুসপূর্ণ ভাবে পালন করতে চান কেয়ামতে আগ পর্যন্ত। সবার অন্তরে জাগ্রত রাখতে চান নবী প্রেম।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত