অপরাধী চক্রের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু অপর একজন আহত

চট্টল সময় ডেক্স ঃ

পটিয়ার চক্রশালা এলাকায় একটি অপরাধী চক্রের হাতে ছুরিকাঘাত হয়ে এক যুবক মারা গেছে। নিহত যুবকের নাম পংকজ শীল (২৬) এই ঘটনায় আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামের আরো এক যুবক। এই ঘটনা ঘটেছে ৯ জুন রাতে উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় । নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি সংঘবদ্ধ অপরাধী জৌলুর দিঘী এলাকায় বিক্ষিপ্ত অবস্থায় ঘুরছিল।

 

 

এসময় তারা পংকজ ও তিলককে কাছে পেয়ে তাদের উপর হামলা করে। এই ঘটনায় দুজন আক্রমণকারীদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হলে তারা দুজনকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। এই ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে গেলে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে পংকজ মারা যান। আহত তিলককে নিয়ে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার পর স্থানীয়রা এক হামলাকারীকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা যায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেছেন ঘটনার সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। জানা গেছে হামলাকারীদের একজনকে বোরকা পরা অবস্থায় আটক করা হয়েছে। অন্যান্য হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত