
চট্টল সময় ডেক্স ঃ
১০ জুন বুধবার থেকে শুরু হয়েছে বণাঢ্য আয়োজনের মাধ্যমে রাউজান আন্ত ইউনিয়ন এমপি কাপ ফুটবল টুর্ণামেন্ট। এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এই টুর্ণামেন্ট এর প্রথম খেলা মুখামুখি হয়েছে কদলপুর ইউনিয়ন ও বিনাজুরী ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলার আগে টুর্ণামেন্টের উদ্বোধন করেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলমাস-ইউনুচ ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী ব্যবসায়ী দানবীর আলহাজ্ব জসিম উদ্দিন। কমিটির আহ্বায়ক সাইফুল আজম ছোটনের সভাপতিত্বে ও মোহাম্মদ জাহেদ ও ইমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদুল আলম বিপিএম। বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার(রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন, উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, উপজেলার বিএনপি’র ফিরোজ আহমদ, হাবিবুল্লাহ মাস্টার, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম,উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাকিল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের তসলিম উদ্দীন ইমন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, সাধারণ সম্পাদক নুরুল আবছার মেম্বার, বিএনপি নেতা সিরাজ মেম্বার, দিদারুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মুবিন, আকতার, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ হাশেম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উরকিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম,পাহাড়তলী বিএনপি নেতা আইয়ুব খান জনি, পশ্চিম গুজরা বিএনপি নেতা নাছির উদ্দিন, এনাম উল্লাহ, যুবদল নেতা সেলিম উদ্দীন, এন,এ বাবুল, শাহাবউদ্দীন, জাকির, জাহাঙ্গীর, বরকত, ইমরান, ছাত্রদল নেতা মুরাদুল আলম, আবদুল কাদের, পারভেছ আলম, আরাফাত নয়ন, মো: মুবিন, মোহাম্মদ শাকিল, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি এনায়েত আলী, ছাত্রনতা পাভেল, সাজিদ আফসার, মো: নোমান উদ্দীন, ফরহাদ, আয়েজ মাহমুদ, আনিস, মিজান, হৃদয় খান, সাকিব। আয়োজক কমিটির সদস্য সাব্বির, সোহান, শহীদ, কাউসার,আয়াতুল্লাহ মুরাদ, রাশেদ, গিয়াস উদ্দিন প্রমুখ। প্রথম খেলায় ৩-০ গোলে কদলপুর একাদশ বিনাজুরী ইউনিয়নে পরাজিত করে।





