ছাত্রদলের সাবেক নেতা প্রবাসী দৌলতুর রহমানের জানাজায় মানুষের ঢল

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন যোদ্ধা ৯০ দশক ছাত্রদল নেতা মোহাম্মদ দৌলতুর রহমানের জানাজায় শোকাহত এলাকাবাসী বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছে।
কাতারের কর্মস্থলে ষ্ট্রোক করে তিনি অকালে মৃত্যুবরন করেন। বৃহস্পতিবার (৪ জুন) কাতার থেকে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ গ্রামে বাদ জোহর নাজাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
জানাজা অনুষ্ঠিত হয় পশ্চিম গুজরা ইউনিয়নের বধুমুন্সিপাড়া মাদরাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে। তাঁর জানাজায় আত্মীয় স্বজন, এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ত্যাগী এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

 

 

জানাজায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, নোয়াপাড়া কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক আজিজ, ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য সচিব আবদুল মান্নান মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সিরাজজুল ইসলাম মেম্বার, উরকিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকের হোসেন বাহাদুর, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির আলী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজম আলী, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আতিক উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার, নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম রানা, জাহেদুল ইসলাম, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, লোকমান হোসেন মেম্বার, নুরুন নবী, মোহাম্মদ মুবিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে বিভিন্ন সংগঠন ও রাউজান উপজেলা এবং পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত