চুয়েট শিক্ষার্থীদের জন্য চারটি বাস উপহার দিলেন প্রবাসী দানবীর জসিম উদ্দিন

মীর আসলাম.চট্টল সময়.

রাউজান নোয়াপাড়ার দানবীর প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের জন্য চারটি বাস উপহার দিচ্ছেন। তিনি এসব বাস উপহার দেন তার প্রতিষ্ঠিত সমাজ সেবী প্রতিষ্ঠান জসিম উদ্দীন ফাউন্ডেশনের পক্ষ থেকে। ২১ মে বৃহস্পতিবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চুয়েট কর্তৃপক্ষের সাথে বাস উপহার দিতে জসিম উদ্দীন ফাউন্ডেশন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে চুয়েট এর পক্ষে স্বাক্ষর করেন চুয়েট এর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী আলহাজ্ব জসিম উদ্দীন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চুক্তি অনুযায়ী নন এসি ৬১ সিটের মোট ৪ টি বাস আগামি ৪০ কর্মদিবসের মধ্যে হস্তান্তর করা হবে। এসব বাস ব্যবহার করবে শুধু শিক্ষার্থীরা। দুটি করে বাস পারে ছেলে ও নারী শিক্ষার্থীরা। বরাদ্দ পাওয়া এই বাসগুলোর ক্রয় এবং রেজিষ্ট্রেশনের সম্পূর্ণ টাকা বহন করবে দাতা সংস্থা জসিম উদ্দীন ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পরিবহন দপ্তরের পরিচালক সৈয়দ মাসরুর আহম্মদ, ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামানিক, সহকারি পরিচালক (গণসংযোগ) ফজলুর রহমান, ফাউন্ডেশনের পক্ষে ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসি, পরিচালক মোহাম্মদ মোক্তার আহমেদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংবাদিক এস এম ইউছুপ উদ্দিন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ