
চট্টল সময় ডেক্স ঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাউজানের সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজানে উপজেলা ও পৌরসভায় বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার পৌরসভার নয় নাম্বার ওয়ার্ডে ও ডাবুয়া ইউনিয়নে এই কর্মসূচি হাতে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করে যুবদলের উদ্যোগে।
ডাবুয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আবদুল শুক্কুর। যুবদল নেতা মোঃ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল। বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ কামাল মিয়া, সাজ্জাদুর রহমান মামুন, সাইফুল আজম ছোটন,এরশাদ চৌধুরী, আলহাজ্ব মোঃ আরিফ উদ্দীন, লিটন মহাজন, রাসেল খান, আরিফুল ইসলাম, রিয়াজ উদ্দিন চৌধুরী, রিদোয়ানুল হক, আবুল কাশেম রানা, নাছির উদ্দিন প্রমুখ।





