Warning: ZipArchive::close(): Failure to create temporary file: Permission denied in /home/chattolsomoy24.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php on line 5125

Warning: ZipArchive::close(): Failure to create temporary file: No such file or directory in /home/chattolsomoy24.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php on line 5125
রাউজানে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে প্রবাসীর ঘর - চট্টল সময়

রাউজানে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে প্রবাসীর ঘর

চট্টল সময় ডেক্স ঃ

রাউজানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে সৃষ্ট আগুনে রাউজানের এক প্রবাসীর বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এই ঘটনা ঘটে গতকাল ৫ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী এলাকার রূপচাঁন্দনগরে। স্থানীয়রা জানিয়েছে রূপচান্দ শাহ ফারুকীর বাড়ির প্রবাসী মোহাম্মদ মামুনের ঘরে চা করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।

 

স্থানীয়রা জানান, প্রবাসী মামুমের রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার লিকেজ হলে রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ঘরময় ছড়িয়ে পড়লে লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে প্রবাসী মামুনের বসতঘরের সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রæত ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয়রা জানান, আগুণ নেভাতে এলাকার লোকজন দ্রæত ছুটে আসায় আশপাশের ঘরবাড়ি আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়।

 

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত