রাউজানের ৩১জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন

চট্টল সময় প্রতিবেদক ঃ

দুই হাজার ২৫- ২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রাউজানের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে রাউজানের ৩১ জন দুস্থ নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে দেয়া এসব সেলাই মেশিন পেয়েছে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের দুস্থ নারীরা।

 

গত সোমবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব সেলাই মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন সরকার অসচ্ছল পরিবার সমূহে স্বচ্ছলতা ফেরাতে বহুমুখি কর্মসূচি নিয়ে কাজ করছে। বিশেষ করে নারীদের স্বাবলম্বি করতে সেলাই মেশিন দিচ্ছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা,। উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়নের সমাজ সেবক আকতার হোসেন প্রমুখ। উল্লেখ্য যে পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের ৯জন নারী এবার সেলাই মেশিন পেয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত