Warning: ZipArchive::close(): Failure to create temporary file: Permission denied in /home/chattolsomoy24.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php on line 5125

Warning: ZipArchive::close(): Failure to create temporary file: No such file or directory in /home/chattolsomoy24.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php on line 5125
রাউজানের কোরবানীর বাজারে চাঁটগার বাদশাই সেরা - চট্টল সময়

রাউজানের কোরবানীর বাজারে চাঁটগার বাদশাই সেরা

চট্টল সময় ডেক্স ঃ

দক্ষিণ রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাটে গত মঙ্গলবার চাটগাঁর বাদশা কে বিক্রির জন্য এনেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.হারুন অর রশীদ। তিনি সখের বসে গৃহপালিত এই গরুটি পালন করেছেন নিজ খামারে। আদর করে নাম রেখেছেন চাঁটগার বাদশা। অতি আদর যতœ করে বড় করা বাদশার বয়স এখন সাড়ে তিন বছর।

 

ওজন সাড়ে ১৩ মন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন এই গরুটিই রাউজানের কোরবানীর বাজারে হাট বাজারে সবচেয়ে বড় গরু। বাজারের বিক্রি করতে আনা চাঁটগার বাদশার দাম হাঁকানো হয়েছিল ১৪ লাখ টাকা। মালিক ডা.হারুন বলেছেন তিনি গরু ব্যবসায় নয়। সখের বসে কয়েক বছর আগে নিজের গ্রামে ( নোয়াপাড়া পলোয়ানপাড়া) প্রতিষ্ঠা করেছেন রশীদ এগ্রো এন্ড ডেইরী ফার্ম নামের একটি খামার। এই খামারেই সাড়ে তিন বছর আগে বাদশার জন্ম। নিজের খামারে ছোট বড় মিলে রয়েছে ৩০টি গরু।

 

এর মধ্যে বাদশাই সেরা। সবচেয়ে বড়। তিনি দাবি করেন দেশের আট দশটি বড় গরু মধ্যে বাদশা একটি। বাজারে গরুটির দাম প্রথম দিকে ১২ লাখ টাকা হাকা হলেও তিনি বলেছেন তার বাদশাকে ১০ লাখ টাকা পেলে কোরবানী দাতার হাতে সোপর্দ করে দেবেন। অবশ্য জানা যায়নি বাদশা শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত