
চট্টল সময় ডেক্স ঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজানে মিলাদ ও দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গসংগঠন সমূহ।
১৫ আগস্ট শনিবার দলীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ে। সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে থাকা নেতাকর্মীদের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূরুল হুদা চেয়ারম্যান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, মাসুদুল আলম, মাওলানা এখলাস উদ্দীন, মহিউদ্দীন জীবন, সৈয়দ তৌহিদুল আলম, এস. এম. ইউসুফ, হারুনুর রশিদ, এনাম উল্লাহ, কাজী সরোয়ার খান মনজু, যুবদলের সভাপতি এম. শাহজাহান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, রাসেল খান, আমিনুল ইসলাম, পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন প্রমুখ।





