
চট্টল সময় ডেক্স :
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভায় সরকারি কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, রাউজান থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাদ কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু এবং উরকিরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসাইন।
সভায় বক্তারা বলেন, ২৪ শের ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস গণতন্ত্র, ন্যায়বিচার, জনগণের অধিকার এবং দেশ গঠনে নাগরিক দায়বদ্ধতার চেতনাকে সন্মুন্নত রেখে নতুন বাংলাদেশকে এই প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও উন্নয়নের সকলে একযোগে কাজ করে নতুন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান।





