রাউজানে এক নারীর দায়ে কোপে যুবক আহত

চট্টল সময় ডেক্স ঃ

চলাচলের রাস্তা নিয়ে পক্ষবিপক্ষে বিরোধের জের ধরে রাউজান পৌরসভার আট নম্বার ওয়ার্ডে এক নারীর দায়ের কোপে মুহাম্মদ ইয়াছিন নামে এক যুবক আহত হয়েছে। ঘটনার পর আহত যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দায়ের কোপে কেটে যাওয়া মাথায় হাসপাতালের চিকিৎসক সেলাই দিয়েছে।

 

বুধবার (৩ জুন) সকালে এই ঘটনা ঘটে ঢেউয়াপাড়াস্থ গুরা মিয়ার বাড়িতে। আহত যুবক চিকিৎসা নিয়ে হামলার জন্য তিনজনকে দায়ি করে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পত্রে হামলার জন্য দায়ি করা হয়েছে পাড়ার মুহাম্মদ জাফরের স্ত্রী মোছাম্মৎ ছিলু আকতার, সিয়াম ও হাবিব নামের তিনজনকে। জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদন পেলে বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত