
চট্টল সময় ডেক্স.
পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদরাসা ও এতিমখানা’র সালনা জলসা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ এপ্রিল শনিবার সকাল বিকাল দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠান আয়োজন করা হয় মাদরাসা মাঠে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডা.মুহাম্মদ খুরশিদ আলম জিন্নাহর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম আহমদীর সঞ্চালনায় মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমান্ডার শফি, বিএনপি নেতা শামশুল হুদা বাবু, নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম মেম্বার। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম, নুরুল আবসার মেম্বার। সকাল বিকাল দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ রফিক মিয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা জসিম উদ্দিন নুরী, মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী, হাফেজ মাওলানা শাহ আলম প্রমুখ।





