মোটসাইকেল দুর্ঘটনায় আবারো দুই বন্ধুর মৃত্যু

চট্টল সময় ডেক্স :

চট্টগ্রাম থেকে ফেনীতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। তারা দুজন মোটরসাইকেল আরোহী ছিল। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এই ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায়।

নিহত দুই বন্ধুহচ্ছে সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

 

 

জানা যায় জিসান ও শাওন চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন। বুধবার সেখানে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে নিজেদের মোটরসাইকেল যোগে ফেনীর উদ্দেশে যাত্রা করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া সড়কের মুখে একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ধুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুই বন্ধু।

স্থানীয়দের সহায়তায় হাইওয়ে থানা পুলিশের একটি দল আশংঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যায়।

 

 

ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশের কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। থানা সূত্রে জানা যায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত