মসজিদ থেকে ইমামের ঝুলন্ত দেহ উদ্ধার

চট্টল সময় ডেক্স ঃ

মসজিদের ভিতর ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করলেন ইমাম। এই ঘটনা সীতাকুণ্ড উপজেলায়। মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এই ইমাম সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে গত ১৩ বছর যাবত ইমামতি করে আসছিলেন। হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত ইমামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

মসজিদের মুসল্লিরা বলেছেন ইমাম আমির হোসেন মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করেছিলেন। মাগরিব ও এশার নামাজের সময়ে তিনি মসজিদে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতের মধ্যে একজন মুসল্লি মসজিদের দ্বিতীয় তলায় গিয়ে দেখেন তার ঝুলন্ত লাশ।
স্থানীয়রা বলেছেন ইমামের থাকার কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত