পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে বিশাল প্রস্তুতি হলদিয়ায়

চট্টল সময় ডেক্সঃ
হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ মরহুম এম আবদুল ওহ্হাব বিএ বিএড মাইজভান্ডারী(রহঃ) এর সূচনা করে যাওয়া ১২ দিন ব্যাপি পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(স.) আয়োজনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট এই সভা হয় হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজে। সভায়
পবিত্র এই কর্মসুচি পালনের নানা দিক নিদেশনা দিয়ে বক্তব্য রাখনে মরহুম চেয়ারম্যানের জৈষ্ঠ সন্তান আলহাজ্জ বদর উদ্দিন আজম।
বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসুচিতে একদিন নারীদের নিয়ে একটি পৃথক মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত