
চট্টল সময় ডেক্স ঃ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজান উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাউজানের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিএনপির আদর্শ ও কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য সচিব আবদুল মান্নান মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক কাজী সরোয়ার খান মনজু, রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকের হোসেন বাহাদুর, নিজাম উদ্দিন সুজন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল আলম, মোহাম্মদ আলী, ওমর ফারুক, উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেল খান, নাছির উদ্দীন, মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ মনজুর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হোসেন, গাজী সোহেল, মোহাম্মদ রিপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর চলমান কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।





