খামারের কাছে ফটকা ফুটিয়ে মুরগি মারার অভিযোগ

চট্টল সময় ডেক্স ঃ

পূর্ব শত্রুতার জের ধরে মুরগির খামারের পাশে ফটকা ফাটিয়ে খামারের মুরগি মারছে বলে অভিযোগ করেছে আবু তালেব নামের রাউজানের এক ব্যক্তি। রাউজান পৌরসভার নয় নম্বার ওয়ার্ডের ওহেদেরখীল গ্রামের বাসিন্দা আবুতালেব অভিযোগ করে বলেছেন তার ভাই আবুবক্কর পূর্ব শত্রতার জের ধরে বহু দিন ধরে তার সাথে শত্রুতা করে আসছে। আগে তার মালিকাধীন থাকা গাছ বাগানে আগুন দিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এখন তিনি তার সন্তানদের ব্যবহার করে আমার বাড়ির পাশে থাকা মুরগির খামারের কাছে আতশবাজি ফুটিয়ে মুরগি মারছে। তার অভিযোগ ফটকার বিকট শব্দে খামারে থাকা মুরগি স্টোক করে মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত আবু তালেব জানায় এই ধরণের শত্রুতায় ক্ষতির স্বীকার হয়ে তিনি সমাজের লোকজনকে নালিশ করেছেন। আবুবক্করকে ডেকে সমাজের লোকজন এই ধরণের শত্রুতা না করতে শালিশী বৈঠকে নিষেধ করলেও তারা মানছে না। ক্ষতিগ্রস্ত আবুতালেব বলেছেন তিনি বিষয়টি জানিয়ে রাউজান থানা আবু বক্কর ও নয়ন আকতারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত