ইতিহাসের স্বাক্ষী ঈশা খাঁ দিঘির জলীয় অংশে পাকা দেয়া উঠিয়ে দখলের অভিযোগ

চট্টল সময় ডেক্স.
রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ২৫ একর আয়তনের প্রাচীন ঈশা খাঁ দিঘির খন্ড খন্ড ভাবে অবৈধ দখলে যাচ্ছে। ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকা জবর দখলের ধারাবাহিকতায় এখন দিঘির  জলীয় অংশের কিছু জায়গা দখল করে স্থানীয় আবুল কাসেম নামের এক ব্যাক্তির পাকা দেয়াল নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা গেছে সরকারি খাস খতিয়ানভ’ক্ত এই দিঘিটি এখন তিন বছরের  ইজারা নিয়ে মৎস্য চাষ করছেন স্থানীয় এস এম  জাহেদ নামে এক ব্যক্তি। তিনি বলেছেন পারিবারিক এক সদস্যের চিকিৎসা নিয়ে বেশ কিছুদিন শহরে আছেন।  দিঘির ভিতর কে বা কারা পাকা দেয়া নির্মাণ করছে তিনি কিছু জানেন না। এদিকে নোয়াজিশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিঘির ভিতর দেয়াল নির্মাণ নিয়ে একটি অভিযোগপত্র দিয়েছেন উপজেলা প্রশাসনে।
গতকাল ১০ মে রবিবার সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বিশাল দিঘিটির উত্তর পাড়ে রয়েছে ছোট একটি পাকা ঘাট।

 

 

এই ঘাটের পশ্চিমাংশের জলীয় অংশের ভিতর পাকা দেয়াল নির্মাণ করছে কয়েকজন শ্রমিক। তারা জানান স্থানীয় আবুল কাসেম নামে এক বিএনপি নেতা অবকাঠামো নির্মাণ করছে। মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন ইজাদার ও স্থানীয় বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদাকে জানিয়ে ঈদগাহ করতে একাজ করছেন। সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন সরকারি জায়গায় অবকাঠামো নির্মাণ করার অনুমতি দেয়ার এখতিয়ার আমার নেই।  এবিষয়ে আমি অবহিত নই। দখলদার আমার নাম ভাঙ্গিয়ে কিছু করলে অন্যায়  করছে। তিনি প্রাচীন এ দিঘির রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম বলেন, দিঘির কিছু অংশ দখল করার অভিযোগ পেয়ে কাজ বন্ধ করার জন্য নোটিশ দিয়েছি। অমান্য করলে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ