চট্টল সময় নিউজ ডেক্স ঃ
একটি এনজিও সংস্থার থেকে মসজিদ, এতিমখানায় স্বল্পমূল্যে গভীর নলকুপ, ঢেউ টিন ও স্যানিটেরি টয়লেট দেয়ার কথা বলে এক প্রতারক চক্র সহজ সরল মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারকের ফাঁদে পা দিয়ে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে এখন মাথায় হাত দিয়েছে। খবর নিয়ে জানা যায় সম্প্রতি এক প্রতারক নিজকে একটি এনজিও সংস্থার প্রকৌশলী পরিচয় নিয়ে ০১৭১০১০৪৯৭৩ মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে বলে তাদের প্রতিষ্ঠান থেকে কিছুগভীর নলকুপ, ঢেউ টিন ও স্যানিটেরি টয়লেট স্বল্প খরচ নিয়ে মসজিদ, এতিমখানায় বিতরণ করবে।
যাদের প্রয়োজন তারা যেন নাম ঠিকানাসহ ঈদের আগে দ্রুততার সাথে এসব সমাগ্রী বুঝে পেতে যোগাযোগ করেন। এমন ফোন পেয়ে অনেকেই ওই নাম্বারে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করেন ঈদের আগে নলকুপ পেতে। যোগাযোগ যারা করেছেন তাদের প্রতাকক চক্রটি বলে দ্রুত পেতে চাইলে ১৮ হাজার টাকা বিকাশ নং ০১৩৩৮৩৮০৭৪০ পাঠাতে হবে। ঈদের আগে গ্রাহকের ঠিকানায় মালামাল বুঝে নিয়ে যেন তাদেরকে জানান। প্রতারকের এই আশ্বাসে অনেকেই একটি গভীর নলকুপ ও অন্যান্য সামগ্রী পেতে বিকাশে টাকা পাঠায়। কথা মত মালামাল না পেয়ে পরে ফোন করলে ওই প্রতারকের ফোন বন্ধ পাওয়া যায়।
এই ধরণের প্রতারণার শিকার হয়েছেন রাউজানের উরকিরচর ইউনিয়নের মিরা পাড়ার গ্রামের দুটি মসজিদ কমিটির সদস্য। প্রতারণার শিকার দুইজনেই বলেছেন তাদের পৃথক দুটি মসজিদের জন্য গভীর দুটি নলকুপ পেতে ফোন কল দেয়া প্রতারক চক্রের দেয়া (বিকাশ নং ০১৩৩৮৩৮০৭৪০) নাম্বারের ১৮ হাজার করে পঠিয়েছেন। পরে যোগাযোগ করলে চক্রটি ফোন বন্ধ করে দেয়। এই প্রতিবেদন প্রতারণার শিকার মানুষের দেয়া প্রতারক চক্রটির ফোন নাম্বারটি ওয়াচএ্যাপে সংযুক্ত করে পরিচয় জানার চেষ্টা করলে দেখা যায় মেসেজ অপসন লক করা। প্রোপাইলে ছবিযুক্ত আছে দাঁড়ি টুপিধারী এক ব্যক্তির ছবি। প্রতারণার শিকার মানুষ এই প্রতারকচক্রটি খুজে বের করতে দেশের আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি আবেদন জানিয়েছেন।