চট্টল সময় ঃ
রাউজান উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটিকে ঝোপঝাড় মুক্ত করেছে। তারা স্বাস্থ্য কেন্দ্রের সাথে থাকা নালায় জমে থাকা কাঁদাপানি পরিষ্কার করে মশা মাছি প্রজনন ক্ষেত্র ধংস করে দিয়েছে। কেন্দ্রের ভিতর লতাপাতায় ঢেকে থাকা চিকিৎসকদের আবাসিক ভবন সমূহ পরিষ্কার করে বসতকারীদের মনে সাপের ভয় দুর করেছে।
জানা যায় গত ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে দিন ব্যাপী চলা এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান শাকিল। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা হাসান মোহাম্মদ জসিম, সাবের সুলতান কাজল, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, ইউছুপ চৌধুরী.আবদুল মান্নান মনি, মোহাম্মদ মাসুদসহ উপজেলা ও পৌরসভার প্রায় অর্ধশত নেতাকর্মী। উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান শাকিল এসময় বলেছেন বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক জিয়া ঘোষনা দিয়েছিলেন পরিচ্ছন্ন দেশ গড়ার কাজে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার আহ্বানে যুবদল এই কর্মসূচি হাতে নিয়েছে। একই সাথে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুপ্রেরণায় এই কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার বহু নেতাকর্মী যোগ দিয়েছে। তিনি বলেন রাউজানকে পরিচ্ছন্ন উপজেলায় পরিণত করার কর্মসূচি চলমান রাখা হবে।