চট্টল সময় :
রাউজানের পশ্চিম গুজরা মগদাই গ্রামের এক তান্ত্রিক বৈদ্য রগু দত্ত সাপের কামড়ে মারা গেছেন। গত ১৮ আগস্ট মঙ্গলবার রাতে তাকে বিষধর সাপ কামড় দেয় পায়ে। এসময় তিনি টেবিলের নিচে পা রেখে ভাত খাচ্ছিলেন।
পাড়ার লোকজনের কাছে জানা যায় মগদাই দত্তপাড়ার বাসিন্দা রগু দত্ত বাড়ির সাথে থাকা পুকুরের পূর্ব পাশে থাকা কাঁচা ঘরের আস্তানায় বসে ঝাড়ফুকের কাজ করতেন।
রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তার জন্য রাতে খাবার এনে রাখেন টেবিলের উপর। তিনি টেবিলের নিচে পা রেখে ভাত খেতে বসলে একটি বিষধর সাপ টেবিলের নিচে রাখা বৈদের পা’তে ছোবল দেয়। এসময় তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হলে পরিবারের সদস্য তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে পাঠিয়ে দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতের পরিবারের সদস্যরা বলেছেন চমেক হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বৈদ্যকে মৃত ঘোষনা করে। এক সন্তানের জনক রগু দত্ত ওই গ্রামের মৃত সারদা চরণ দত্তের পুত্র।