চট্টল সময় ডেক্স ঃ
রাতে দুর্বৃত্তদের চোরাগোপ্তা আগুনে রাউজানে একটি পিকআপ গাড়ি পুড়ে ছাঁই হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গাটিতে আগুন দিয়ে জ্বালীয়ে দিয়েছে। পুড়ে দেয়া গাড়িটির মালিক কুন্ডেশ্বরী এলাকার টিটু দাশ। তার বাড়ির সামনে রাউজান-রাঙ্গামাটি সড়কের উপর রাতে তিনি প্রতিদিনের মত পাকিং করে রেখেছিলেন। টিটুদাশ বলেছেন এই গাড়িতে সারাদিন মালামাল পরিবহন করে যা আয় হয় তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। কেন, কি কারণে গাড়িটা পুড়ানো হয়েছে তা বলতে পাচ্ছেন না। রাতের আধাঁরে পাকিং করা গাড়িতে আগুন দেয়ার ঘটনায় গাড়ি মালিকদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বেড়েছে।
জানা যায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে গাড়ি পুড়িয়ে দেয়ার সংবাদ পেয়ে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে জড়িত দুর্বৃত্তদের দ্রুত সনাক্তের নিদেশ দিয়েছেন। তিনি সকালে কয়েকজন বিএনপি নেতাকর্মীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরাখবর নিতে বলেন। ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকের সহায়তায় কিছু নগদ অর্থসহায়তা পাঠান। সংসদ সদস্যের নিদেশে সেখানে ছুটে যাওয়া জেলা যুবদলের নেতা সাবের সুলতান কাজল দাবি করেন আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আতংক সৃষ্টি করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসীরা একাজ করতে পারে। বিষয়টি সংসদ সদস্য গুরুত্বসহকারে নিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করার কাজ শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবের সুলতান কাজল, জুয়েল চৌধুরী, শাহাদাত মীর্জা,শহীদ উদ্দিন চৌধুরী, মাসুদ পারভেজ রুবেল প্রমূখ। উল্লেখ্য যে, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে কুন্ডেশ্বরীর প্রায় দুই কিলোমিটার পশ্চিমে সড়ক পার্শ্বে পার্কিং করা আরো একটি ড্রাম ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল। বিষয়টি জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন এসব ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা করছেন। এই ঘটনায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।