চট্টল সময় ডেক্স ঃ
রাউজান থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাউজান থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি সীসা কার্তুজ, ১টি রামদা ও ১টি ছোরা। গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে এই অভিযান চালিয়েছে তাদের গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার করা তিন ডাকাত হচ্ছে রাউজান শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০),পূর্ব রাউজান মোঃ সেলিম উদ্দিনের ছেলে মোঃ জাফর (৩৮) ও একই এলাকার মোঃ মুছার মোঃ সাফায়েত হোসেন সিফাত (১৯)। পুলিশের দাবি গ্রেফতার করা তিনজন শীর্ষ সন্ত্রাসী রায়হানের অনুসারী, কিশোর গ্যাং এর সদস্য।
পুলিশে ভাষ্যানুসারে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ান্দো পুলিশ রাউজান থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম রাউজান সদরইউনিয়নের নতোয়ানবাগিছা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের অভিযানে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনা স্বীকার করে বলেছেন আসামীদের বিরুদ্ধে মামলা রুজুকরে আদালতের মাধ্যমে গতকাল জেল হাজতে পাঠানো হয়েছে।