চট্টল সময় ডেক্স ঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ভিসি পদে পূনবহালের দাবিতে অষ্টম দিনের মত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিটিং মিছিলে স্বোচ্ছার রয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার তারা ড. আবু সাদাত সায়েম এর ছবি মুখে উপর ধরে ক্যাম্পাসে ছিমিল করেছে। শিক্ষার্থীরা বলেছে ৫৬ দিনের মাথায় ভিসি পদ থেকে অন্যায় ভাবে ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেয়ার ঘটনার স্মরণে তারা প্রতিবাদী এই ‘মুখোশ মিছিল’ কর্মসূচি পালন করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে অধ্যাপক ড. সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহাল করা না হলে তারা অনিদিষ্টকাল আন্দোলন করে যাবেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়ে মুখোশ মিছিলটি শুরু করে। শিক্ষার্থী প্রদর্শন করেন নিজেদের পরিচয়পত্র। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে এসে আবার ফিরে যায় ক্যাম্পাসে স্বাধীনতা চত্বরে। মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেছেন চুয়েট শিক্ষার্থীরা ৮ম দিনের মতো সায়েম স্যারকে ভিসি হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনে রয়েছে। সায়েম স্যারকে পূনবহালের ঘোষনা না দেয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষায় ফিরে যাবে না।