চট্টল সময় ডেক্স ঃ
জাতীয়তাবাদি সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন জাসাস এর উদ্যোগে গহিরায় বেগম খালেদা জিয়া ৮২তম জন্ম বার্ষিকীতে দোয়া মাহফিল করা হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের বাড়ি প্রাঙ্গনে তার অনুসারীদের নিয়ে এই কর্মসূচি পালন করে জাসাস। এই কর্মসূচি যোগ দেয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন করেন রাউজান উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল।
উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. নাছিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসিম উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান চৌধুরী, জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, শেফায়েত রাকিব, মহিউদ্দিন চৌধুরী, আরাফাত সানি, মোহাম্মদ রেওয়ায়েত, মোহাম্মদ সাবের, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আরিফ, আলহাজ্ব আব্দুল মান্নানসহ ইউনিয়ন পর্যায়ে থাকা সভাপতি সম্পাদকবৃন্দ।