প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৪:৪২ এ.এম
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ
![]()
চট্টল সময় ডেক্স ঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি মহোদয় এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
১৮ আগস্ট, মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রী ভিসি এর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। তার সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় ভাইস চ্যান্সেলর চুয়েট এর শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, পানি সম্পদ খাতে চুয়েট-এর বিভিন্ন কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মতবিনিময়কালে আগামী দিনে পারস্পরিক সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়। বিশেষ করে, চুয়েট এর ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কোলাবোরেশান গড়ে তোলা, বিভাগের উন্নয়ন, গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
Copyright © 2026 চট্টল সময়. All rights reserved.