চট্টল সময় ডেক্স ঃ
চট্টগ্রাম কাপ্তাই সড়কের কিনারায় ফেলে রাখা পশুর চামড়া থেকে এলাকায় দুগন্ধ চড়াচ্ছে। স্থানীয়রা জানিয়েছে পাহাড়তলী চৌমুহনীর পশ্চিম পার্শ্বের পিংক সিটির সামনে সড়ক কিনারায় কে বা কারা গরুর চামড়া ফেলে চলে গেছে। একাধিক স্থানে স্তুপ করে রেখে যাওয়া পশু চামড়া এখন গরমে পুঁচতে শুরু করেছে। এসব চামড়া থেকে পঁচা দুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে আশেপাশে এলাকার পরিবেশ দুষণ করছে।
এই পথে আসা যাওয়ার থাকা মানুষ ওই স্থান অতিক্রম করতে নাক চেপে রাখতে হচ্ছে। এলাকার জনসাধারণ সূত্রে জানা যায় মৌসুমি চামড়া ক্রেতার বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানীদাতাদের কাছ থেকে লাভের আশায় চামড়া কিনে নেয়। এবার তারা সংগ্রহ করা চামড়া বিক্রি করতে না পারায় বিভিন্নস্থানে ফেলে দিয়েছে। ফেলে যাওয়া এসব চামড়া পঁচে পরিবেশ দুষণ করছে। এলাকার ভুক্তভোগী মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন দ্রুততম সময়ে ফেলে যাওয়া চামড়া নিরাপদ স্থানে উঠিয়ে না নিলে এই পঁচা চামড়ার দুগন্ধ থেকে মানুষের মাঝে নানা রোগের সংক্রামণ ঘটবে।