চট্টল সময় ডেক্স ঃ
পশ্চিম বঙ্গের কলিকাতার নিউ মার্কেট এলাকার একটি বহুতল হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নয়জন বাংলাদেশি নাগরিক মারা গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।
এই ঘটনায় বেশ কয়েকজন মানুষ আহত হওয়ার খবরও পাওয়া গেছে । জানা যায় নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ঘনবসতিপূর্ণ এই এলাকায় থাকা একটি হোটেলে প্রথম আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায় আগুনের তীব্রতা বেশি না থাকলেও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে। সূত্র মতে অগ্নি দুর্গত হোটেলে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাওয়া অনেকেই উঠিছিল।
হতভাগ্য নিহত নয়জনের পরিচয় সনাক্ত করা না গেলেও ওই ঘটনায় আর কতজন হতাহত হয়েছে তার জানা যায়নি।